• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২০
কুলাউড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের স্ত্রীর সাথে অভিমান করে খলিলুর রহমান নামে ৩৫ বছরের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ২২ অক্টোবর বৃহস্পতিবার রাতে সঞ্জরপুর গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা @করেন। খলিলুর রহমান সঞ্জরপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে খলিলের মনমালিন্য চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খলিল। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930