• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নেত্রকোণায় রেলওয়ের সরকারি কর্মচারি হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার- বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫
নেত্রকোণায় রেলওয়ের সরকারি কর্মচারি হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার- বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ আরিফুল ইসলাম মুরাদ

নেত্রকোণার পূর্বধলায় রেলওয়ের পয়েন্টসম্যান কাকন আহমেদ হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ১৫ গ্রামবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার দাপুনিয়া বাজারে দাপুনিয়া, ভোগী, কাইলাটি, ঢুপিরকান্দা,শালদীঘাসহ ১৫ গ্রামের নারী-পুরুষ এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাকনের স্ত্রী আরফিন সুলতানা রুবি, পূর্বধলা উপজেলার ছাত্রনেতা সালমান রহমান পল্লব,জাহাঙ্গীর আলম রুবেল,মাসুদ কবির মামুন,মনোয়ার হোসেন সোয়েল, আবুল হাসিম, অধ্যক্ষ আঃ রহিমসহ অন্যরা।

বক্তারা বলেন, ১২ দিন আগে এই হত্যাকান্ড সংগঠিত হলেও ১৫ জন আসামীর মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। আসামীদের লোকজন কাকনের পরিবারকে হুমকি- ধামকি দিচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি দাবি জানান তারা।

নিহত কাকন আহমেদ পূর্বধলা উপজেলার নারানদিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।পূর্ব শত্রুতার জের ধরে গত ৫ আগষ্ট দিবাগত রাত ১ টার দিকে বাড়ি ফেরার পথে দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। মৃত্যুর আগে কাকন হামলাকারীদের নাম,পরিচয় বলে যান। হত্যা ঘটনার ৬ দিনের মাথায় পূর্বধলা থানায় ১৫ জনকে আসামী করে কাকনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930