• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গ্লোবাল ইসলামী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫
গ্লোবাল ইসলামী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত

গ্লোবাল ইসলামী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে ব্যাংকুয়েট হল, কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকায় ১৯ আগষ্ট ২০২৫ তারিখ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র্য পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোঃ জামাল মোল্লা, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক আবু হেনা রেজা হাসান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুঃ মাহমুদ হোসেন এফসিএ, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক সামি করিম ও এ. এফ. সাব্বির আহমদ, কোম্পানী সচিব মো: মনজুর হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারগণ ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930