• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ায় শেখ রাসেলের জম্মবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২০
কুলাউড়ায় শেখ রাসেলের জম্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৬ তম জম্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও শিক্ষার্থী নুসরাত জাহান নৌশিন এর পরিচালনায় পরিষদ সভাকক্ষে জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরনীতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কাজী ফজলুল হক খান সাহেদ, বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার। বক্তব্য রাখেন শিশু বক্তা রেদওয়ানুল হক রাদিম, তৃহা দাস, জয়জিৎ দাস প্রমুখ। অনুষ্টানে সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈমসহ অতিথিবৃন্দ শিশুদের নিয়ে কেক কেটে জম্মদিনের উদযাপন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশু শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

আসাদুর রহমান / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930