• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৫

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে “আইডিয়া প্রতিযোগিতা” আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।

তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

প্রতিপাদ্য: “আমার চোখে জুলাই বিপ্লব”

যারা অংশ নিতে পারবে:

  • ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী
  • স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
  • যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী
  • এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)

আইডিয়া জমা দেওয়ার কাঠামো:
১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে:

  • আইডিয়ার শিরোনাম
  • বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য
  • বাস্তবায়ন পরিকল্পনা
  • আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা)
  • প্রত্যাশিত প্রভাব
  • প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য

জমাদানের নিয়মাবলি:
জমাদানের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৫
জমাদানের স্থান: নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ:

  • দেয়ালচিত্র
  • পথনাটক বা মঞ্চনাটক
  • প্রদর্শনী
  • ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান
  • বা যেকোনো উদ্ভাবনী ধারণা

বাস্তবায়নের প্রক্রিয়া:
নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জেলা পরিষদ প্রেরণকারী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং সকল আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930