• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আড়াইহাজারে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০
আড়াইহাজারে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

নারায়নগঞ্জ সংবাদদাতা :: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তানজিনা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তানজিনা আক্তার উপজেলার রামচন্দ্রদী এলাকার আফতাব উদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদরাসার ছাত্রী ছিল।

নিহতের বাবা আফতাব উদ্দিন বলেন, বৃহস্পতিবার আমরা সবাই ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠি। একই সময় তানজিনাও নামাজ পড়তে ওঠে। নামাজের পর মেয়েকে খুঁজে না পেয়ে আশপাশে খুঁজতে থাকি। সকালে বাড়ির পাশের একটি গর্তে তানজিনার মরদেহ দেখতে পাই। তানজিনাকে কে বা কারা হত্যা করে মরদেহটি গর্তে ফেলে রেখে গেছে।

আড়াইহাজার থানার গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজহার উদ্দিন জানান, তানজিনা আক্তার একটি মাদরাসায় লেখাপড়া করে। বৃহস্পতিবার ভোরে কে বা কারা তানজিনাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে তাদের বাড়ির পাশে একটি গর্তে মরদেহ ফেলে দিয়ে যায়। খবর পেয়ে দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তানজিনাকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তানজিনার হত্যাকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পিডি / হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930