আগামীকাল দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি ও আলীম পরীক্ষা। সারাদেশে প্রায় ১২ লাখ ছাত্রছাত্রী এইচএসসি ও আলীম পরীক্ষায় অংশগ্রহণ করছে। সারাদেশের এইচএসসি ও আলীম পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এইচএসসি ও আলীম পরীক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটার মাধ্যমেই মানুষের জীবন চলার পথপরিক্রমা নির্ধারিত হয়। নেতৃবৃন্দ সকল পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান। তারা সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।