• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হল বরাদ্দ পাওয়া সাপেক্ষে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ জানিয়ে দেয়া হবে

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৭, ২০২৫


জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের জন্য বরাদ্দ পাওয়া বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ হল বরাদ্দ বাতিল করায় ২৮ জুন ২০২৫ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন হচ্ছে না। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৮ জুন ২০২৫ মাননীয় প্রধান উপদেষ্টার বাজেট সক্রান্ত সেমিনারের জন্য জাতীয় পার্টিকে বরাদ্দ দেয়া হলের বরাদ্দ বাতিল করেছেন।

আগামী ২৮ জুন ২০২৫ বেলা ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন হওয়ার কথা ছিলো। সে জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে হল বরাদ্দের জন্য বুকিং দেয়া হয়েছিলো।

হল বরাদ্দ পাওয়া সাপেক্ষে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে। বিষয়টি জানিয়ে আজ প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930