• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ায় একশ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
কুলাউড়ায় একশ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক


নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের মুড়ইছড়া পয়েন্ট থেকে ১শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মধু মিয়া (২৮) পিতা নোয়াব উল্লাহ, গ্রাম বুধপাশা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার মুড়ইছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মধু উপজেলার বুধপাশা এলাকার নোয়াব উল্লাহর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাশ ও মাসুদ আলম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

থানা সূত্রে জানা গেছে, আটক মধুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হবে।

এআর/হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930