• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এনসিপি, কক্সবাজারের আয়োজনে “নাগরিক নেতৃত্ব: নতুন রাজনৈতিক পাটাতন তৈরি” শীর্ষক কর্মশালা চলছে কক্সবাজারে

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৪, ২০২৫
এনসিপি, কক্সবাজারের আয়োজনে “নাগরিক নেতৃত্ব: নতুন রাজনৈতিক পাটাতন তৈরি” শীর্ষক কর্মশালা চলছে কক্সবাজারে

এনসিপি, কক্সবাজারের আয়োজনে শহরের ইউনি রিসোর্টে “নাগরিক নেতৃত্ব: নতুন রাজনৈতিক পাটাতন তৈরি” শীর্ষক কর্মশালা সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। কর্মশালা সমন্বয়কারী সংগঠক মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় এবং মাহির হারুনের কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করছেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহিল মামুন নিলয়, ইফতেখারুল ইসলাম। কর্মশালা বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত আছেন কক্সবাজারের সংগঠক খালিদ বিন সাঈদ, তারেক ইকবাল, এডভোকেট মুবিনুল হক জুশেদ, আখতার হোছাইন, সাঈদ স্বাধীন, মিনহাজ আবরার, সায়েম সিকদার, আতহার সাকিফসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল। কর্মশালায় বিভিন্ন উপজেলা ইউনিট, লিগ্যাল উইং ইউনিট, শ্রমিক উইং ইউনিট, প্রকৌশলী উইং এর সংগঠকবৃন্দ অংশগ্রহণ করছেন। কর্মশালার উল্লেখযোগ্য টপিক হলো দলের আদর্শ, ইতিহাস ও ম্যানিফেস্টো আলোচনা, সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও শৃঙ্খলাবোধ, নেতৃত্ব বিকাশ ও সমস্যা সমাধান, মাঠ পর্যায়ের কাজ ও প্রচার কৌশল, রাজনীতি, নীতিবোধ ও ইনসাফ, মক মিটিং ও রোল প্লে, সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু ও প্রশ্নোত্তর পর্ব।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031