• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে আমরা গর্বিত:তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২৫
রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে আমরা গর্বিত:তারেক রহমান

বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন ঃ-

“বাংলা সাহিত্যের অবিসংবাদিত প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর অম্লান স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।

আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে বিশ্বকবির অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত বহুমূখী প্রতিভার অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ঔপন্যাসিক, কবি, সঙ্গীতশ্রষ্টা, কন্ঠশিল্পী, অভিনেতা, চিত্রকর ও দার্শনিক হিসেবে বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর অনন্য সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ এবং সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন মানুষের হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করে। তাঁর রচিত গান আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে আমরা গর্বিত। তাঁর সৃষ্টিতে চিরাচরিত ধারার বাহিরে স্বাতন্ত্র্যবোধের পরিচয় সুস্পষ্ট। ধর্ম-লোকাচার, রাজনীতি ও সমাজচিন্তা এবং বিশ্বভাবনায় এই স্বাতন্ত্র্যবোধ তাঁর বিশাল সাহিত্য সংস্কৃতির পরিমন্ডলে বাংলা ভাষাভাষীর মানসলোক নির্মাণে নতুন মাত্রা যোগ করেছে। বাংলা ভাষাভাষীরা কবির জন্মদিবসটি পালন করে হৃদয়উৎসারিত আবেগ ও পরম শ্রদ্ধায়।

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনন্য সৃষ্টিতে একদিকে যেমন মানুষের মুঢ়তা, স্থবিরতার বিপন্ন ছবি ফুটিয়ে তুলেছিলেন, আবার অন্যদিকে তিনি অনগ্রসর জাতিগোষ্ঠীর সব অচলায়তন ভেঙ্গে বিশে^র অগ্রসর জাতিসমূহের কীর্তিময় অর্জনগুলোকে গ্রহণ করার আহবান জানিয়েছিলেন। আবার বাংলা বাংলাভাষীর জনগোষ্ঠীর অনিন্দ্য সুন্দর সংস্কৃতি ও ঐতিহ্যের উপাদান সমূহ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ সূর ও বাণীর অনন্য ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন তাঁর প্রতিভাদীপ্ত সৃষ্টিকর্মে।

আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।”

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031