• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রংপুর মডার্ন মোড় বাসস্ট্যান্ড হতে সড়ক পরিবহনের সাথে জড়িত ০৬ চাঁদাবাজ গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫
ডিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রংপুর মডার্ন মোড় বাসস্ট্যান্ড হতে সড়ক পরিবহনের সাথে জড়িত ০৬ চাঁদাবাজ গ্রেফতার

রংপুর মহানগরীর বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ অনুমান রাত ২১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায়, গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব অশোক কুমার চৌহান এর নেতৃত্বে ডিবির একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্পের যৌথ উদ্যোগে তাজহাট থানাধীন মডার্ন মোড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

🚍 অভিযানে:
সড়ক পরিবহনের বিভিন্ন দূরপাল্লার বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ০৬ জন চাঁদাবাজকে আটক করা হয় এবং আশিষ কুমার চক্রবর্তীর হেফাজত হতে চাঁদাবাজির নগদ ২,১০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১। মোঃ মোখলেছুর রহমান (৪৬)
২। মোঃ ফরিদ খান মিঠু (৫৪)
৩। মোঃ শামীম হোসেন (৪৮)
৪। আশিষ কুমার চক্রবর্তী (৫৪)
৫। মোঃ আনোয়ার হোসেন (৪৬)
৬। দীপক সরকার (৪৮)

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নাগরিকবৃন্দের প্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
নাগরিক সেবার মানোন্নয়ন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করছি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930