রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম আজ তাজহাট থানায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন RPMP-র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনেরা। আলোচনায় স্থান পায়— আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা এবং কমিউনিটি পুলিশিং-এর কার্যকরী ভূমিকা।
উক্ত সভায় উপস্থিত ব্যক্তিবর্গ:
মোঃ শফিউল ইসলাম শাফি – সাবেক কাউন্সিলর
মাওঃ রবিউল ইসলাম – আমির, তাজহাট থানা
এস এম রুবেল – ব্যবসায়ী, দর্শনা
মোঃ নজরুল ইসলাম – ইনচার্জ, স্থানীয় এনজিও
সর্বমোট উপস্থিতি: ৩৮ জন
পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান।
রংপুর মেট্রোপলিটন পুলিশ—জনগণের পাশে, সর্বদা প্রস্তুত নিরাপত্তায়।