• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গ্রীনহাট রিয়েল এস্টেট চেয়ারম্যান মো: সোহাগ হোসাইন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৫
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গ্রীনহাট রিয়েল এস্টেট চেয়ারম্যান মো: সোহাগ হোসাইন

রাজধানী ঢাকার আবাসন খাতের ব্যবসা খাতের বৃহত্তম প্রতিষ্ঠানের মধ্যে গ্রীণহাট রিয়েল এস্টেট কোম্পানি অন্যতম।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন  মোঃ সোহাগ হোসাইন এবং দেশবাসী তথা সকল অঞ্চলের সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

গ্রীণহাট রিয়েল এস্টেট কোম্পানি চেয়ারম্যান শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র রমজানে দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। ‘ঈদ’ হলো ভালোবাসা, খুশি ও সম্প্রীতির বন্ধন। তিনি বলেন,আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের সমাজ থেকে সকল অন্যায়, দুর্নীতি, নির্যাতন দূর করে পরস্পরের প্রতি যত্নশীল হতে হবে, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে পবিত্র ঈদ-উল-ফিতর এর পবিত্রতা রক্ষা করে আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহবান জানান। তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদ ভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031