• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫
রাজশাহীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মেটলাইফের রাজশাহী অঞ্চলের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল এসোসিয়েট
নিয়ে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা ও সহযোগিতায় রাজশাহীর গ্রান্ড রিভারভিউ হোটেলের যমুনা হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মোস্তাকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স মইনুল হাই আসিফ। এছাড়াও, আয়োজনটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক মো. মশিউর রহমান ও যুগ্ম পরিচালক দিলীপ চন্দ্র দাস। কর্মশালাটির সভাপতিত্ব করেন মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এজেন্সি সেলস অফিসার মো. লুৎফর রহমান।

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক ঝুঁকি মোকাবিলায় শাখা ব্যবস্থাপক, ইউনিট ম্যানেজার সহ বীমা খাতে কর্মরত সকল কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। এ সংক্রান্ত সকল আইন, সার্কুলার ও বিধিমালা পরিপালন করে ব্যবসা পরিচালনা করতে রিসোর্স পার্সন সুপারিশ করেন। কর্মশালায় উপস্থিত সকল অংশগ্রহণকারী মানিলন্ডারিং সংক্রান্ত বিধিবিধান মেনে বীমা খাতকে শক্তিশালী করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।

দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে বীমা খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বীমা খাতের কর্মী ও দেশের সাধারণ মানুষদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে সচেতন করা গেলে, ঝুঁকি অনেকখানি কমে আসবে বলে ধারণা করেন বক্তারা। এই কর্মশালা হতে অর্জিত জ্ঞান মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজে লাগবে বলে উল্লেখ করেন অতিথিরা।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31