• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৭টি মামলার আসামি দুর্ধর্ষ এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫
৭টি মামলার আসামি দুর্ধর্ষ এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর রামপুরা এলাকা থেকে সাতটি মামলার আসামি দুর্ধর্ষ এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতের নাম- মো. শামীম হোসেন (২৪)। গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) রাত ১:৩০ ঘটিকায় রামপুরা রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শামীম উত্তরা ও গাজীপুর এলাকার চুরি ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় ছিনতাই ও ডাকাতি প্রস্তুতির ঘটনায় সাতটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930