• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে রিহ্যাব ফেয়ার

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪
ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে রিহ্যাব ফেয়ার


ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে রিহ্যাব ফেয়ার ২০২৪। মেলার ৩য় দিন সরকারি ছুটি থাকায় দুপুরের পর থেকে ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে থাকেন।মেলায় দেখে শুনে কেউ পছন্দের ফ্ল্যাট-প্লট বুকিং দিচ্ছেন,কেউ খোঁজখবর নিয়ে রাখছেন যেন আগামীতে ফ্ল্যাট বা প্লট কেনা যায়। বরাবরের মতো ক্রেতা টানতে প্রতিষ্ঠানগুলোও প্লট-ফ্ল্যাট বুকিং দিলেই আকর্ষণীয় অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ,গিফট কিংবা আর্থিক ছাড়। ফ্ল্যাট বুকিং দিলে দামে ছাড় দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান।

এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। মেলা চলবে ২৭ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা। মেলায় প্রবেশে সিঙ্গেল টিকিট ৫০ আর মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা।

মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই ৫ লক্ষ টাকা ছাড় দিচ্ছে আরমা রিয়েল এস্টেট লিঃ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক বলেন, আমরা তুলনামূলক ভাবে কম লাভে ফ্ল্যাট বিক্রি করি। মেলা উপলক্ষে প্রতি ফ্ল্যাটে ৫ লক্ষ টাকা ছাড়ের কথা বলেন তিনি।

ক্রিডেন্স হাউজিং লিঃ এর টিম লিডার নাজমুল হুদা নাহিদ বলেন,আমরা ক্রেতাদের জন্য বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। গুলশান,বনানী, ধানমন্ডি, লালমাটিয়াসহ ৫২ টি প্রকল্পে বিক্রয় যোগ্য ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে বেশ কিছু সেমি কন্ডোমোনিয়াম ও সকল নাগরিক সুবিধাসহ প্রকল্প রয়েছে।মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ বিত্তের জন্য ফ্ল্যাট প্রস্তত করে ক্রিন্ডেন্স হাউজিং লিঃ।

মেলায় দেশের সবচেয়ে বড় ভবন নিয়ে এসেছে ট্রপিক্যাল হোম্ লিঃ। রাজধানীর মালিবাগে ৪৬ কাঠা জমির উপর ৫১ তলা ভবন তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। ভবনের ৬ তলা হবে বেজমেন্ট এবং পুরোটাই কার পার্কিং।সম্পন্ন ভবন হবে বানিজ্যিক।ঢাকা ক্যান্টনমেন্ট,উ্ত্তরা, টঙ্গী, বনশ্রী,মতিঝিল, ফকিরাপুল, আফতাবনগর,মাটিকাটা, বসুন্ধরা ও মিরপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশেন আবাসিক প্রকল্প করছে ট্রপিক্যাল হোমস্ ।প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাকিব হোসেন বলেন “মেলায় দারুন সাড়া পাচ্ছি আমরা”। মেলায় ছাড় দেওয়ার কথাও বলেন তিনি।

মেলায় অংশ নিয়েছে রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান এর প্রতিষ্ঠান জাপান গার্ডেন সিটি লিঃ। প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার মোঃ মাকসুদুর রহমান বলেন,মেলায় পজিটিভ সাড়া পাচ্ছি। আজ ছুটির দিন হওয়ায় ক্রেতা সমাগম বেশ ভাল বলে জানান তিনি।

মেলায় ছোট এবং মাঝারি ফ্ল্যাটের ১১টি চলমান প্রকল্প নিয়ে এসেছে এমএইচএম প্রপার্টিজ লিমিটেড।মিরপুর, কল্যানপুর,আফতাবনগর ও বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন সাইজ ও ধরনের ফ্ল্যাট রয়েছে তাদের। মেলা উপলক্ষে ১০ শতাংশ ছাড় ও স্পট বুকিং এ এসি সহ বিভিন্ন ধরনের গিফট দিচ্ছে তারা।

৩য় দিনে মেলা পরিদর্শন করেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মেলা শেষ হবে আগামী শুক্রবার ২৭ ডিসেম্বর রাত ৯ টায়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031