• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে ৫ সহযোগীসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪
মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে ৫ সহযোগীসহ গ্রেফতার

গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট কর্তৃক মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে তার ০৫ জন সহযোগীসহ গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্রসহ নবোদয় হাউজিং এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে, বসিলা সেনা ক্যাম্প হতে তিন সেকশন সেনা সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর ও তার ৫ জন সহযোগীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930