ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শুক্রবার (২০ ডিসেম্বর) এক শোকবার্তায় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রয়াত এ এফ হাসান আরিফের বিদেহ রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জানান, “তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি । উনার কর্ম দক্ষতা ও প্রয়াস দেশের মানু্ষ সশ্রদ্ধায় স্মরণ রাখবে৷ “
উল্লেখ্য, আজ শুক্রবার বিকেল ৩ টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।