• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর সোনারগাঁও হোটেলে শতরূপা জুয়েলাসের আউটলেটের শুভ উদ্বোধনে শিরীন শিলা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪
রাজধানীর সোনারগাঁও হোটেলে শতরূপা জুয়েলাসের আউটলেটের শুভ উদ্বোধনে শিরীন শিলা

রাজীব দে/ঢাকা

ঢাকার পাঁচ তারকা মানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চালু হল সোমবার,১৮ নভেম্বর,২০২৪ শতরূপা জুয়েলার্স এর নতুন আউটলেট উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্রনায়িকা শিরীন শিলা।সুন্দর আয়োজনের মধ্য দিয়ে ১৮ নভেম্বর, ২০২৪ তারিখে শতরূপার এই নতুন আউটলেটটি শুভ উদ্বোধন করা হয়।শতরূপা জুয়েলাস ইতিমধ্যে দেশব্যাপী মানুষের কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছে।ঢাকাতে শতরূপা জুয়েলাস্ এর আউটলেটের এবার ৩য় শাখা উদ্বোধন হলো নিত্য নতুন আঙ্গিকে সোনারগাঁও হোটেলে। শতরূপা জুয়েলাস এর ১ম শাখা রয়েছে ইষ্টান প্লাজায়, বসুন্ধরা সিটিতে তাদের ২য় শাখার একটি আউটলেট রয়েছে।কেননা আয়তন ও পরিষেবার দিক থেকে এটি অন্য দুটি আউটলেটের চাইতে বড় এবং সুন্দর।নতুন এই আউটলেটে পাওয়া যাবে দেশ-বিদেশের স্বর্ণ ও ডায়মন্ডের নিত্যনতুন ডিজাইনের অলংকার।মনোরম সাঁজে সজ্জিত এই আউটলেটটি এখন পর্যন্ত ঢাকার মধ্যে সবচাইতে অভিজাত সাঁজে সাজানো হয়েছে।শৈল্পিক কারুকাজ ও ডিজাইনের নান্দনিকতায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জুয়েলাসের আউটলেটটি অন্য সকল আউটলেট থেকে অনন্য।

উদ্বোধনী অনুষ্ঠানে শিরীন শিলা বলেন,শতরূপা জুয়েলাস মানুষের কাছে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং আস্হার জায়গা তৈরী করে নিয়েছে।শতরূপা বাংলাদেশের মানুষের কাছে জুয়েলারী শিল্পে আধুনিক অলংকার তৈরীর একটি নির্ভরযোগ্য নাম।অন্য সব আউটলেট গুলো থেকে বিভিন্ন রেঞ্জের বিশ্বমানের স্বর্ণ ও ডায়মন্ড এর বিপুল সমাহার রয়েছে সোনারগাঁও হোটেলের নতুন শো-রুম শতরূপা জুয়েলাসের এই প্রতিষ্ঠানটিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জেনারেল ম্যানেজার জনাব আসিফ আহমেদ।ডিরেক্টর কাজী মোয়াজ্জেম হোসেন।

সোনারগাঁও হোটেলের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার,শমসেরুল হক ম্যানেজার সিকিউরিটি ইনচার্জ,জনাব মোঃ এরশাদুল হক,তপন চন্দ্র দাস, জনাব ইশতিয়াক আশফাক, জনাব মোহাম্মদ আলী পাঠান,জনাব শৈবাল চন্দ্র,উৎপল পাল,জেবিয়ার রোজারীও,ডিরেক্টর কাজী মোয়াজ্জেম হোসেন,মোহাম্মদ আবুল বাশার,
মোঃ মাহবুবুল ওয়াহিদ পিপল এবং বিভিন্ন অতিথি,ও ব্যবসায়ী বৃন্দ।

পরিশেষে শতরূপা জুয়েলার্স এর স্বত্বাধিকারী কার্তিক কর্মকার শোরুমে আসা আগত অতিথি-ব্যবসায়ী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া বৃন্দের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।