• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কিডনি রোগে আক্রান্ত জাহেদুলের পাশে দক্ষিণ সুড়িকান্দি আদর্শ ক্লাব।

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২০
কিডনি রোগে আক্রান্ত জাহেদুলের পাশে দক্ষিণ সুড়িকান্দি আদর্শ ক্লাব।

নাহিদ আহমদ, বড়লেখা : মৌলবীবাজারের বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের জিন্নাতুল বাহার জাহেদ দীর্ঘ দিন থেকে কিডনি রোগে ভোগছেন। তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা ধীন আছে।
তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা দিয়ে পাশে দাঁড়িয়েছে বড়লেখার পরিচিত সামাজিক সংগঠন দক্ষিন সুড়িকান্দি আদর্শ ক্লাব।
বুধবার (২ সেপ্টেম্বর) ক্লাবের পক্ষ থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা জাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা জনাব হাজী মুছব্বীর আলী সাহেব, ২ নং দাসের বাজার ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন আহমেদ, ক্লাবের উপদেষ্টা ময়নুল ইসলাম, ক্লাবের সভাপতি শফিকুল হক, সাধারন সম্পাদক ফাহিমুল ইসলাম সহ ক্লাবের সদস্যবৃন্দ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31