• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সিএমপি কমিশনার।

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪
প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন সিএমপি কমিশনার।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও পাঁচলাইশ থানাধীন নব পণ্ডিত বিহার পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। এই সময় তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে তিনি তাঁর বক্তব্যে অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ায় আহ্বান জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বৌদ্ধদের হাত ধরে এই অঞ্চলে বিহারকেন্দ্রিক শিক্ষা ও সংস্কৃতির দারুণ সূচনা হয়েছিল। অনেক বিহার হয়তো এখনো আবিষ্কারও হয়নি। আবিষ্কার করা গেলে নবদিগন্ত উন্মোচিত হতে পারে।

এই সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএএম, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31