• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪
কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কক্সবাজার জেলার চকরিয়া থানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে ডাকাত সদস্য কর্তৃক গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) আজ ভোর আনুমানিক ৪:৫০টার দিকে চকরিয়ার খ্রিষ্টান মিশনারি (মেমোরিয়াল) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, বাবা ও এক বোন-সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930