• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন-এর উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা ২০২৪ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪
ঢাকা গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন-এর উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা ২০২৪ অনুষ্ঠিত

রাজধানী ঢাকার গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন-এর উদ্যোগে (১৭ সেপ্টেম্বর) সোমবার, বনানীর নিজস্ব অফিসে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা আড়ম্বর পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বকর্মা পূজার পর উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে সকাল থেকে গীতা যজ্ঞ থেকে শুরু করে রাত পর্যন্ত চলবে পূজা।বিশ্বকর্মা পূজা উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হয় বনানীর পূজা অফিসে।

শ্রী শ্রী বিশ্বকর্মা পূজায় উপস্থিত ছিলেন গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন এর সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসীম কুমার জোয়াদ্দার।

আরো বহুজনের সঙ্গে উপস্হিত ছিলেন পান্নালাল দত্ত, প্রাণকৃষ্ণ ঘোষ,মনোজ কুমার দে,রঞ্জন কর্মকার, সুধাংশু দাশ, মেজর (অবসরপ্রাপ্ত) আশিষ মজুমদার,কার্তিক কর্মকার,চন্দন চন্দ্র লোধ, ডা.বিদ্যুৎকুমার সাহা, ইঞ্জিনিয়ার মিহিরচাঁদ দে,শ্রীবাস রায়,বিপুলকান্তি দাশ,,ডা. গোবিন্দ দাশ,চৈতন্য কুমার দে (চয়ন),বিজন সেন প্রমুখ। আরো ছিলেন বহু গৃহিণী,তরুণীরা ও ভক্তবৃন্দরা।

দুপুর ১:২৭ মিনিটে বিশ্বকর্মা পূজার অঞ্জলি প্রদান করা হয়,গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন এর সকল ভক্তবৃন্দ ও আগত পূজারীদের মাঝে।পূজার পরে আগত ভক্তবৃন্দ ও সকলের মাঝে বিশ্বকর্মা পূজার মহাপ্রসাদ বিতরণ করা হয়।আগামীকাল পূজার বিসর্জন দেয়া হবে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31