প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এর সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ (SYED AHMED MAROOF) আজ বাংলাদেশ সচিবালয়স্থ উপদেষ্টার দপ্তরে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা দু’দেশের পাঠ্যক্রম নিয়েও আলোচনা করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।