• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানালেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪
দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানালেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত

দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমি কোন কিছু পেতে আসিনি। দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে। মন্ত্রণালয়ের যেকোন সমস্যা সমাধানে আমি সচেষ্ট থাকবো। ‘

আজ বুধবার (১৮ আগস্ট) নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। এসময় উপস্থিত মন্ত্রণালয়ের
কর্মকর্তাবৃন্দের সাথে একাধিক প্রসঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সরকারের এক প্রজ্ঞাপনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আগের দায়িত্বের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল,অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী,অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগমসহ বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের প্রধান ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930