• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বন্যা দু্র্গতদের সহায়তায় এক দিনের বেতন প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
বন্যা দু্র্গতদের সহায়তায় এক দিনের বেতন প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

দেশের বন্যাকবলিত এলাকার দু্র্গত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছে।

আজ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এ কথা জানান।
সিনিয়র সচিব আরও জানান, দেশের মানুষের কল্যাণে যে কোন মানবিক সহায়তা প্রদানে জনপ্রশাসন মন্ত্রণালয় সদা অংগীকারাবদ্ধ।

সিনিয়র সচিব জনপ্রশাসনের সকলকে নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে থাকার আহবান জানান।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930