• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে ‘ডিসকাশন অন ট্রান্সজেন্ডার স্টাডিজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪

আজ ২১ আগস্ট ২০২৪ তারিখ জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে ট্রান্সজেন্ডার বিষয়ক গবেষণার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয় এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার, সামাজিক নিরাপত্তা ও স্বীকৃতির বিষয়, তাঁদের নিয়ে বিভ্রান্তি দূরীকরণ এবং ইতিবাচক পরিবর্তনে সুস্পষ্ট কৌশল প্রণয়নের বিষয় বিশেষভাবে আলোচিত হয়। জাতীয় পর্যায়ে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষাগত বৈষম্য রোধ ও অধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট ও লক্ষ্যনির্ভর পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে হিজড়াদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা সংরক্ষণের বিষয়টি স্বস্তির জায়গা তৈরি করেছে এবং কমিশন তা স্বাগত জানায়। এমন ইতিবাচক পদক্ষেপ উক্ত জনগোষ্ঠীর মূলধারায় সম্পৃক্ত হতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। এক্ষেত্রে সুনির্দিষ্ট আমরেলা টার্ম থাকতে পারে যা কার্যার্থ্যে ইতিবাচক ভূমিকা রাখবে। লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় একটি কল্যাণ বোর্ড গঠন করার জন্য কমিশন বারবার তাগিদ দিয়ে যাচ্ছে কিন্তু অদ্যাবধি দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিষয়ে আমাদের মন, মনন ও চেতনায় নেতিবাচক ধ্যানধারণা রয়েছে। এক্ষেত্রে ঐপনিবেশিক শাসনের ভূমিকা রয়েছে। বর্তমানে উন্নত চিন্তা চেতনা, গবেষণাধর্মী ও মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের স্থায়ীত্বশীল অবস্থান তৈরি করতে মনোযোগী হতে হবে। এক্ষেত্রে সঠিক জ্ঞানের প্রসারে গণমাধ্যম অনবদ্য ভূমিকা রাখতে পারে।

জাতীয় মানবাধিকার কমিশন, প্লান ইন্টারন্যাশনাল ও আর্টিকেল ১৯ যৌথভাবে সভাটি আয়োজন করে। উক্ত সভায় কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, মাননীয় সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা, সচিব জনাব সেবাষ্টিন রেমা, পরিচালক (প্রশাসন ও অর্থ) উপস্থিত ছিলেন। সভায় সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গবেষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা হিজড়া জনগোষ্ঠীর আইনি অধিকার সুরক্ষা, সকল প্রকার বৈষম্য রোধ ও জীবনমান উন্নয়নে তাত্ত্বিক ও বাস্তবিক বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করেন।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গণমাধ্যমে প্রেরণ করা হলো।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930