• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অন্তর্বর্তী সরকারের আরো কয়েকজন নতুন উপদেষ্টা যুক্ত হচ্ছেন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪
অন্তর্বর্তী সরকারের আরো কয়েকজন নতুন উপদেষ্টা যুক্ত হচ্ছেন

দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিলো।এক সপ্তাহের ব্যবধানে আরো কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন।

গত ৮ অগাস্ট প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছিলেন।

নতুন যে চার জন উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার কথা জানা যাচ্ছে তারা শপথ নিলে মোট সদস্য সংখ্যা হবে এখন ২১ জন।

শুক্রবার বিকালে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পড়াবেন।

নতুন উপদেষ্টা হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন— ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930