আজ ১৫ আগস্ট, ২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে অবস্থিত বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কার্যালয়ে উক্ত প্রতিষ্ঠানের কতিপয় চিহ্নিত দুস্কৃতিকারী কর্মচারী দ্বারা নিউজ পোর্টাল ডিজিবাংলা’র নির্বাহী সম্পাদক এস. এম. ইমদাদুল হক শারীরিকভাবে নিগৃহীত হন। এ ঘটনায় টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের ঘৃণ্য ঘটনায় টিএমজিবি’র সকল সদস্য গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ঘটনার সাথে দায়ী ব্যক্তিদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছে টিএমজিবি।