• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ড.ইউনূসকে জাতীয় প্রেস ক্লাবের অভিনন্দন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪
ড.ইউনূসকে জাতীয় প্রেস ক্লাবের অভিনন্দন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে দিয়ে সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি।

রবিবার (১১ আগস্ট) ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ অভিনন্দন জানানো হয়।

সভায় বলা হয়,অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় প্রেস ক্লাবের একজন সম্মানীয় সদস্য। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়সহ শতাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত। ড. ইউনূস বাংলাদেশের গর্বের ধন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে তিনি উজ্জ্বল করেছেন। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি আত্মনিয়োগ করেছেন। আমরা তার সরকারের সাফল্য কামনা করি এবং আশা করি তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসবে। ছাত্র-জনতাসহ দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ হবে। দেশে শান্তি, স্থিতিশীলতা, সুশাসন এবং হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আসবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930