• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাইবার-সিকিউরিটি সিম্পোজিয়াম, বাংলাদেশ পাথ ফরওয়ার্ড বিষয়ক সেমিনারে-পলক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৭, ২০২৪
সাইবার-সিকিউরিটি সিম্পোজিয়াম, বাংলাদেশ পাথ ফরওয়ার্ড বিষয়ক সেমিনারে-পলক

বর্তমান বিশ্বে ইন্টারনেটের সাথে যুক্ত সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সাইবার নিরাপত্তার সমপরিমাণ ঝুঁকি রয়েছে; আমরা কেউই সাইবার সিকিউরিটির বিষয়ে শতভাগ নিরাপদ নয়। কারণ, ইন্টারনেটের সর্বত্রই আমাদের ফুটপ্রিন্ট ও বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করা আছে। তাই, সাইবার সিকিউরিটি এখন কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের ইস্যু নয়; সাইবার সিকিউরিটি একটা গ্লোবাল ইস্যু।

সারাবিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নিরাপদ সাইবার জগৎ নিশ্চিত করতে আমাদেরকে সরকার, প্রাইভেট সেক্টর, অ্যাকাডেমিয়া ও মিডিয়ার সমন্বয়ে যৌথভাবে সচেতনতা তৈরি করতে হবে। একইসাথে ডিজিটাল লিটারেসি ও এআই লিটারেসি নিয়েও আমাদের সচেতনতা তৈরি করতে হবে। কারণ, শিক্ষা, স্বাস্থ্য ও বানিজ্যসহ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৃজনশীল ও দূরদর্শী নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুদক্ষ পরামর্শে তথ্যপ্রযুক্তি বিপ্লবের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সফল বাস্তবায়নের বঙ্গবন্ধুকন্যা আমাদের নতুন রূপকল্প- ‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণা করেছে। যার লক্ষ্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটা অ্যানালিটিকস এর মতো ফ্রন্টিয়ার টেকনোলোজির ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজব্যবস্থা ও স্মার্ট সরকারব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে ট্রান্সপারেন্ট, ইফিসিয়েন্ট, ও দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা গড়ে তোলা।

তথ্যপ্রযুক্তিভিত্তিক ৪র্থ শিল্প বিপ্লবের এই যুগে অর্থ এখন আর মুখ্য বিষয় নয়, এখন প্রধান বিষয় হচ্ছে ‘ডেটা’। তাই আমাদের প্রধান দায়িত্ব হবে আমাদের দেশ, সরকার ও নাগরিকের তথ্য উপাত্তের সুরক্ষা সুনিশ্চিত করা। আমাদের ভবিষ্যৎ ও আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ সাইবার জগৎ নিশ্চিত করতে প্রয়োজন হবে সরকার, প্রাইভেট সেক্টর, অ্যাকাডেমিয়া এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পার্টনারশিপ ও পারস্পরিক সহযোগিতা।