• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বিশ্বে বাংলাদেশকে অন্যতম নেতৃত্বের আসনে আসীন করেছে।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৪
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বিশ্বে বাংলাদেশকে অন্যতম নেতৃত্বের আসনে আসীন করেছে।

রোববার দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) মিলনায়তনে ‘আন্তর্জাতিক পরিমন্ডলে জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকা’ (Bangladesh’s Role in International Climate Negotiations) বিষয়ে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ এর প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যার নির্দেশে প্রণীত মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বিশ্বের অনেক দেশের জন্য উদাহরণ।

সেশন শেষে সিভিল ও সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. হাছান মাহমুদ। বাংলাদেশসহ ১৮টি দেশের কর্মকর্তাবৃন্দ বক্তৃতা সেশনে উপস্থিত ছিলেন। এ সময় এনডিসি’র পরিদর্শন বইতে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930