পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত দি ইন্টারন্যাশনাল ফেডারেশন অভ রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট কেট ফোর্বস (Kate Forbes) ও বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট (Sheldon Yett)।
বুধবার মন্ত্রণালয়ে যথাক্রমে সকালে ও অপরাহ্নে দুই বৈঠকে রোহিঙ্গা সমস্যা এবং সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কার্যক্রম ও নতুন উদ্যোগের ওপর আলোকপাত করেন তারা।