• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

১১ তম জাতীয় এসএমই পণ্যমেলায় দারুণ সাড়া ফেলছে আলী লেদার গুডস এর স্টল

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২৪
১১ তম জাতীয় এসএমই পণ্যমেলায় দারুণ সাড়া ফেলছে আলী লেদার গুডস এর স্টল

রিপোর্ট: রাজীব-তাজ

এসএমই ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ঢাকার বংঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (১৯-২৫) মে অনুষ্ঠিতব্য ১১ তম জাতীয় এসএমই পণ্যমেলায় অন্যান্য উদ্যোক্তাদের মত স্টল নিয়েছে আলী লেদার গুডস। ২০০০ সাল থেকে ১০০% আসল লেদারজাত পণ্য দেশের বাজারে পাইকারীভাবে তুলে ধরার জন্য ব্যবসা শুরু করে তারা। তখন সিদ্দিক বাজার এলাকায় কারখানা ছিল।

বর্তমান কর্ণধার মো: সোহেল সরকারের বড় ভাই মো: আলীর হাত ধরে শুভ সূচনা হয় আলী লেদার গুডস এর। আলী’র মৃত্যুর পর সোহেল সরকার সব দেখাশোনা করছেন। গেল বছর ঢাকার চক বাজার মানিটোলা রোডে শো-রুম নেয় তারা এবং সেরা সব পণ্য প্রদর্শন-বিক্রি করতে শুরু করে।

বিভিন্ন নকশা ও ধাচের বেল্ট, মানিব্যাগ, ওয়ালেট, সাইড ব্যাগ, মোবাইল ব্যাগ, পার্স, চাবির রিং সহ চামড়াজাত পণ্য উৎপাদন ও বিপণন করে আলী লেদার গুডস। শতভাগ দেশী চামড়ার নিশ্চয়তা প্রদানে এবারের এসএমই মেলায় তারা অংশ নিচ্ছে এবং ক্রেতা-দর্শনার্থীদের ভাল সাড়া পাচ্ছে। সারা বাংলাদেশে পাইকারী মূল্যে পণ্য সরবরাহ করে তারা। বিস্তারিত জানতে ওয়েবসাইট দ্রষ্টব্য- www.alileatherbd.com