চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ন্যাশনাল ব্যাংকের শাখা প্রধানদের নিয়ে শনিবার, ১১ মে ২০২৪ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান।
এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী সহ পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, মো. রিয়াজুল করিম, এরশাদ মাহমুদ, প্রফেসর এ কে এম তফাজ্জল হক ও ড. রত্না দত্ত। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ ও মো. আব্দুল মতিন।
সভায় চট্টগ্রাম অঞ্চলে ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত সংগ্রহ ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেয়া হয়। এসময় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক প্রধান সহ চট্টগ্রামের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ।