• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজার ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৪
কক্সবাজার ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর আত্মপ্রকাশ

পর্যটন বান্ধব কক্সবাজার এবং পর্যটন বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অধিকতর সচেতনতা তৈরীর লক্ষ্যে স্বেচ্ছাসেবার আদর্শে গঠিত হয়েছে কক্সবাজার ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন।

শনিবার ২৭ এপ্রিল সকাল ১১ টায় হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় সংগঠনটির কমিটি গঠন করা হয়।

নবগঠিত এ কমিটিতে দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম বিভাগের প্রধান মঈনুল হাসান পলাশকে সভাপতি এবং গণমাধ্যম ও সমাজকর্মী ফয়সাল মাহমুদ সাকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার আহমেদ গিয়াসকে সহ সভাপতি, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক দৈনন্দিনের এসাইনমেন্ট এডিটর শাহেদ ফেরদৌস হিরুকে সহ সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম মো:রাশেদকে সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছ সমুদ্রকন্ঠের মফস্বল সম্পাদক মোঃ সেলিম সরওয়ার চৌধুরীকে।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন গণমাধ্যম ও সমাজকর্মী মোঃ বিন আব্দুল্লাহ ম্যাক্স, কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম বিভাগের প্রভাষক তানজিল আহমেদ, উদ্যোক্তা ও একাডেমিক কনসালটেন্ট আদহাম বিন ইব্রাহিম। এবং সদস্য নির্বাচিত হয়েছেন টেকনাফ টুডে’র সম্পাদক নুরুল করিম রাসেল, আইটি উদ্যোক্তা ও স্থানীয় দৈনিক দৈনন্দিন পত্রিকার বিশেষ প্রতিবেদক শাহী কামরান।

সভাপতি মঈনুল হাসান পলাশ বলেন, ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশ একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করতে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্তকরণকে অপরিহার্য মনে করে। তাই পর্যটন সংশ্লিষ্ট সকল পক্ষের যৌথ অংশ গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সকলের সাথে একযোগে কাজ করতে আগ্রহী কক্সবাজার ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031