• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ” এর ২২শে এপ্রিলের প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালীর উদ্বোধন, কেক কাটা, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি।

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৪

মমতা শপিং কমপ্লেক্স কচুক্ষেত বাজার ২৪ কাফরুল কম্বাইন্ড কেয়ার হসপিটাল লিমিটেড এর ৩য় তলায় ২২ এপ্রিল ২০২৪ ইং, বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।

২২ শে এপ্রিলের প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল বর্ণাঢ্য র‍্যালীর উদ্বোধন ও নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার মরহুম লোকমান হোসেনের সুযোগ্য সন্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও ব্যবস্থাপনায় থাকবেন মহাসচিব মোঃ শফিকুল ইসলাম। আরো উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধাগণ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দগণ, বীর মুক্তিযোদ্ধা সন্তানগণ, নাতি-নাতনিগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।