• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নিউইয়র্ক টাইমস হয়ে উঠবে নিউইয়র্ক সময়: এরিক এডামস

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৪
নিউইয়র্ক টাইমস হয়ে উঠবে নিউইয়র্ক সময়: এরিক এডামস

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কণ্ঠস্বর হতে যাত্রা শুরু করেছে নতুন সাপ্তাহিক পত্রিকা নিউইয়র্ক সময়। গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিসব উপলক্ষে উদ্বোধনী সংখ্যা প্রকাশ হলেও ২ এপ্রিল অনুষ্ঠানিক ভাবে পত্রিকাটির উদ্বোধন করেন নিউইয়র্ক নগরীর বর্তমান অভিবাবক সিটি মেয়র এরিক এডামস।

অনুষ্ঠানের শুরুতে মেয়র এরিক এডামসকে ফুলের শুভেচ্ছা জানান আইবিটিভি ইউএসএ’র সিইও ও নিউইয়র্ক সময়ের সম্পাদক জাকারিয়া মাসুদ এবং ব্যবস্থাপনা পরিচালক মিলা হোসেন। পরে উডসাইডের গুলশান টেরেসে ফিতা কেটে পত্রিকার উদ্বোধন করেন এরিক এডামস।

এসময় তিনি বলনে, নিউইয়র্কের বাঙ্গালি কমিউনিটি দিন দিন আরো বড় হচ্ছে। ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিনে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। আরও শক্তিশালী হচ্ছে কমিউনিটি। বলেন, আইবিটিভি অংশীদারিত্বের মাধ্যমে ‘নিউইয়র্ক সময়’ নামে সাপ্তাহিক পত্রিকায় প্রকাশ করেছে, এটা কমিউনিটির উন্নয়ন, শক্তি এবং সামর্থের বহিঃপ্রকাশ। আশাকরি বাঙ্গালি কমিউনিটির ‘নিউইয়র্ক টাইমস’ হয়ে উঠবে ‘নিউইয়র্ক সময়’। এখন থেকে প্রতি শুক্রবার নিউইয়র্কবাসীর হাতে পৌঁছাবে নিউইয়র্ক সময়।

পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন, খানস টিউটোরিয়ালের চেয়ারম্যান নাঈমা খান ও সিইও ডা. ইভান খান, ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ, মিনা সুইটসের চেয়ারম্যান রিফাতী ফারুকসহ কমিউনিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031