• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রিহ্যাব মেলা-২০২৪ এ নেস্ট ল্যান্ডমার্ক লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ সেরা সেবা দিতে চায়

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪
রিহ্যাব মেলা-২০২৪ এ নেস্ট ল্যান্ডমার্ক লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ সেরা সেবা দিতে চায়

রিপোর্ট: রাজীব-তাজ

বিআইসিসি, আগারগাঁও, ঢাকায় শুরু হয়েছে আবাসন ব্যবসা খাতের বৃহত্তম প্রদর্শনী রিহ্যাব মেলা-২০২৪। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এক ছাদের নীচে অসংখ্য আবাসন প্রতিষ্ঠানের ভীড়ে নেস্ট ল্যান্ডমার্ক লিমিটেড চমকপ্রদ কিছু আবাসন অফার ও প্রজেক্ট নিয়ে এবার প্রথমবারের মত রিহ্যাব মেলায় অংশগ্রহণ করেছে। অংশ নিয়েই দর্শনার্থীদের বিপুল সাড়া পেয়েছে নেস্ট ল্যান্ডমার্ক। উল্লেখ্য, আবাসন খাতে ব্যবসা শুরুর বছরেই, অর্থাত, ২০২১ সালে রিহ্যাবের সদস্যপদ লাভ করে তারা। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ঢাকার বসুন্ধরা আবাসিক, আফতাবনগর ও জলসিড়ি এলাকায় বেশ কয়েকটি দৃষ্টিনন্দন সুপরিসর আবাসিক প্রজেক্ট সম্পন্ন করেছে, আরও কয়েকটি চলমান রয়েছে। পরিবেশ বান্ধবতা ও রাজউকের নীতিমালার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে কোম্পানিটি।

মেলায় কথা হয় নেস্ট ল্যান্ডমার্কের কাস্টমার রিলেশন ও সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার নূর আবতাহী সুজন এর সাথে। তিনি আমাদের জানান- “নেস্ট ল্যান্ডমার্ক সম্মানিত ক্রেতাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি  অনুযায়ী সেবা প্রদান করতে চায়। আমরা নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট, বিল্ডিং বা প্রজেক্ট হস্তান্তরে অত্যাধিক গুরুত্ত্ব দিচ্ছি। পাশাপাশি, যথাসম্ভব কম মুনাফা অর্জন করে অত্যাধুনিক নকশা ও উপাদানে সেরা মান নিশ্চিত করার মাধ্যমে আমাদের আবাসন প্রজেক্টগুলো সম্মানিত ক্রেতাদের আস্থার মধ্যে নিয়ে যেতে চাই। ক্রেতা সাধারণ যেন বাজেটের মধ্যে মনের মত বিলাসবহুল ফ্লাট বা আবাসন পেতে পারে, সেটি নিশ্চিত করতে নেস্ট ল্যান্ডমার্ক বদ্ধপরিকর।”

রিহ্যাব মেলায় নেস্ট ল্যান্ডমার্ক এর স্টল নাম্বার ৬৭। ঢাকা অফিস ঠিকানা: বাড়ি ৬, রোড ২ডি, ব্লক জে, বারিধারা, ঢাকা। ওয়েবসাইট থেকেও বিস্তারিত জানা যাবে-www.nestlandmark.com

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031