• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিসোমবার ঢাকায় আসছেন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিসোমবার ঢাকায় আসছেন

আগামী ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের তারিখ ঘোষণা করেছে নয়াদিল্লী।ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

শুক্রবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন। গত ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে আসছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল শুক্রবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, “পররাষ্ট্র সচিবের নির্ধারিত ঢাকা সফর শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। ওই দিন ঢাকায় পৌঁছে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া আরও কয়েকটি বৈঠক করার শিডিউল রয়েছে পররাষ্ট্র সচিবের।তার এই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের কাঠামোগত সম্পৃক্ততার অংশ।”

এফওসি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন, ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন।

বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লিও। দুই দেশের টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলেছে এসব ঘটনা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এটি বাংলাদেশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগের অংশ।’

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930