• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিবি প্রধান হারুন’র নেতৃত্বে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের তদন্ত করতে সরকারের নির্দেশনায় ভারতে গমন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২৪
ডিবি প্রধান হারুন’র নেতৃত্বে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের তদন্ত করতে সরকারের নির্দেশনায় ভারতে গমন

রবিবার (২৬ মে ২০২৪)বাংলাদেশ পুলিশের চৌকষ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার ডিবি প্রধান যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) হারুন অর রশীদ এর নেতৃত্বে একদল অফিসার ও ডিবির ভারতে গমন করে।

তদন্তের অংশ হিসেবে দুপুরে নিউটাউন থানা পরিদর্শন করি। থানায় আমাদের তদন্ত কাজে সহযোগিতা করেন এডিশনাল ডিআইজি সোমা দাস ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। পরে সন্ধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ও অপরাধ তদন্ত বিভাগের প্রধান ডঃ আর রাজাশেকরন এর সাথে সাক্ষাৎ করি এবং তদন্ত সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করি। পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট আন্তরিকতা ও গুরুত্বের সাথে তদন্ত কাজ করছেন এবং আমাদেরও সহযোগিতা করছেন।

এই সময় তিনি বলেন আমাদের বিশ্বাস অচিরেই আমরা এমপি আনার হত্যাকান্ডে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।অপরাধ এর সাথে জড়িত সকল অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনবো।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930