• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের তদন্ত করতে কলকাতা আসার পর থেকেই পশ্চিমবঙ্গ প্রশাসনের কর্মকর্তাদের ব্যাপক সহযোগিতা পেয়েছি।

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩০, ২০২৪
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের তদন্ত করতে কলকাতা আসার পর থেকেই পশ্চিমবঙ্গ প্রশাসনের কর্মকর্তাদের ব্যাপক সহযোগিতা পেয়েছি।

কলকাতার প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এর ডিবি প্রধান ও প্রতিনিধি দল। বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি স্যারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ পুলিশের চৌকষ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার ডিবি প্রধান যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) হারুন অর রশীদ।

এই সময় ডিবি প্রধান হারুন এর নেতৃত্বে বুধবার (২৯ মে,),২০২৪ একদল অফিসার ও ডিবির চৌকষ প্রতিনিধি দল কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930