• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজার লোকনাথ সেবাশ্রমের নতুন কমিটি গঠিত সভাপতি কমল দাশ সাধন,সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী,কোষাধ্যক্ষ শিমুল পাল

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪
কক্সবাজার লোকনাথ সেবাশ্রমের নতুন কমিটি গঠিত সভাপতি কমল দাশ সাধন,সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী,কোষাধ্যক্ষ শিমুল পাল

Exif_JPEG_420

লোকনাথ সেবাশ্রম কক্সবাজার এর নতুন কমিটি গঠিত হয়েছে। ১৮ অক্টোবর,  শুক্রবার, ২০২৪, শহরের বিকেপাল সড়কস্থ লোকনাথ  মন্দিরে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে ১৮ অক্টোবর, শুক্রবার,এই নতুন কমিটি গঠিত হয়েছে।লোকনাথ সেবাশ্রম এর নতুন কমিটির সভাপতি হয়েছেন কমল দাশ সাধন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তম চক্রবর্তীএবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শিমুল পাল।

ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লোকনাথ সেবাশ্রম  এর সভাপতি সুভাষ ধর। সাধারণ সম্পাদক  কাজল পাল কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন।অর্থ সম্পাদক  কাঞ্চন দাশ হিসাব উপস্থাপন করেন।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ,  জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, দুর্গাপূজা উদযাপন সমন্বয় কমিটির আহবায়ক দুলাল কান্তি চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,  সাবেক কাউন্সিলর রাজবিহারী দাশ, জেলা পূজা কমিটির   সহ সভাপতি রতন দাশ, অধ্যাপক অজিত দাশ,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু,   ইসকনের অধ্যক্ষ রাধাগোবিন্দ দাস  ব্রহ্মচারী, ডা: চন্দন কান্তি দাশ, দুর্গাপূজা উদযাপন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক দোলন ধর, কক্সবাজার  সদর পূজা কমিটির সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা,  সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম,পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক জনি ধর।

অনুষ্ঠান এর প্রথম অধিবেশন শেষে পূর্বের কার্যকরি কমিটি বাতিল করে দ্বিতীয় অধিবেশন শুরু  হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু ও সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু।২য় অধিবেশনে  উপস্থিত সবার সম্মতিতে মতৌক্যের ভিত্তিতে কমল দাশ সাধনকে সভাপতি,  উত্তম চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও শিমুল পালকে অর্থ সম্পাদক নির্বাচন করা হয়। নির্বাচিত এই তিন জন কর্মকর্তা সাবজেক্ট কমিটির উপস্থিতিতে আগামী ৭ দিনের মধ্যে ২৫ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31