বিজিএমইএর সম্মিলিত পর্ষদের সভাপতি কাজী মনিরুজ্জামান সাধারণ সম্পাদক আবুল কালাম
বিজিএমইএর সম্মিলিত পর্ষদের সভাপতি কাজী মনিরুজ্জামান সাধারণ সম্পাদক আবুল কালাম
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪
রাজধানীর উত্তরা ক্লাবের অভিজাত হলরুমে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের একমাত্র পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের একটি অংশ সম্মিলিত পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সভায় সম্মিলিত পরিষদ এর সভাপতি মনোনীত হয়েছেন কাজী মনিরুজ্জামান; সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আবুল কালাম।
বর্তমানে সম্মিলিত পরিষদের প্যানেল থেকে নির্বাচিতরা বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকরক সমিতি (বিজিএমইএ) এর নেতৃত্বে রয়েছেন।
গত ২৪ আগস্ট এ প্যানেল থেকে নির্বাচিত এস এম মান্নান কচি বিজিএমইএ সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।এরপর পর্ষদের সদস্যদের মধ্য থেকে খন্দকার রফিকুল ইসলামকে সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়।সম্মিলিত পরিষদের সর্বশেষ সভাপতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। আর সাধারণ সম্পাদক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র আতিকুল ইসলাম রয়েছেন বর্তমানে আত্মগোপনে আছেন। সাম্প্রতিক দেশের বিরাজমান পরিস্হিতিতে সোমবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এক মতবিনিময় সভায় মনির-কালামকে পরিষদের নেতৃত্বে আনার ঘোষণা দেন বিজিএমইএ এর সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী রেদওয়ান আহমেদ।পরিষদের নেতৃত্বে এমন সময়ে নতুন মুখ এল, যখন বর্তমান বিজিএমইএ পর্ষদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের জন্য ফোরাম প্যানেল বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে।সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের নেতা ঠিক করতে উদ্যোক্তারা সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে দুটি প্যানেলে ভাগ হয়ে বিজিএমইএ নির্বাচনে অংশ নেয়।বর্তমানে নেতৃত্বে শূন্যতা দেখা দিচ্ছে দাবি করে সোমবার রাতে সম্মিলিত পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় রেদওয়ান আহমেদ বলেন, নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক প্যানেলের বাকিদের মনোনীত করবেন। বর্তমান পরিষদের নেতৃত্ব কাজ করতে পারছে না। বর্তমানে টিপু মুনশি কারাগারে আছেন, আর অনেকেই আত্মগোপনে আছেন। পোশাক খাতের নেতৃত্বের শূন্যতা পূরণ করবে নতুনরা।
উত্তরা ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সাবেক সভাপতি ফারুক হোসেন,আবদুল কুদ্দুস, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক বলেন,আমি রাজনৈতিক কর্মী আগে বলেছি জীবনে খালি পায়ে যুদ্ধ করেছি,হাফ প্যান্ট পড়ে যুদ্ধ করেছি।জীবনে অনেক কিছু পেয়েছি।আজকে যারা এই মঞ্চে বসে আসেন মতবিনিময় সভায় দীর্ঘ ১৬ বছর সম্মিলিত পরিষদ এর ভিতরে ঢুকতে পারি নাই বাইরে ছিলাম।আজকে যদি সেই টা মতবিনিময় হয় আমি সেইটাকে স্বাগত জানাই কিন্তু মতবিনিময়ের নামে কাউকে জায়গা করে দেয়ার যারা অতীতে লুট করেছে বিজিএমইএ তে গরীবদের পক্ষে কথা বলে নাই। তাদের সাথে একাত্মতা ঘোষনার জন্য এই মতবিনিময় সভার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।রেডিসনে আছেন কেউ এখানে আমি আর শ্যামা ওবায়েদকে চেয়ারে বসার সুযোগ দেননি কিন্তু আমি সম্মিলিত পরিষদ এর ভোটের জন্য।আমার এক ডাইরেক্টর আছে অনেক বড় এখানে আছে।তিনি ও সেদিন চেয়ার পাইনি বসার জন্য। আমার মতের সাথে দ্বিমত হতে পারে কেউ কোনদিন খবর নিয়েছেন জয়নাল আবেদীন ফারুকের মিল- ফ্যাক্টরী সাত বছর ধরে বন্ধ করে দিয়েছে আওয়ামীলীগ দুঃখের সাথে বলেন।
সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, ‘‘বিজিএমইএর বর্তমান পর্ষদ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ব্যবসায়ীক পরিস্থিতি ঠিক রাখতে। যদিও নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচেছ। দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরে ব্যবসায়িক সংগঠনগুলোর নেতৃত্বে পরিবর্তন আসছে। বিজিএমইএও বাদ যায়নি তা থেকে। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৪-২০২৬ সাল মেয়াদের জন্য ‘সম্মিলিত পরিষদ’ এর প্যানেল বিজয়ী হয়।