• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বহুল আলোচিত পটুয়াখালী জেলার বাউফল এলাকা হতে অপহৃত কিশোরীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধারসহ অপহরণকারী মোঃ মাসুম বিল্লাহ আকন (২১)কে গ্রেফতার করেছে র‌্যাব-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৪
বহুল আলোচিত পটুয়াখালী জেলার বাউফল এলাকা হতে অপহৃত কিশোরীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধারসহ অপহরণকারী মোঃ মাসুম বিল্লাহ আকন (২১)কে গ্রেফতার করেছে র‌্যাব-৩

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অদ্য ০৪ এপ্রিল ২০২৪ তারিখ ৬:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত পটুয়াখালী জেলার বাউফল এলাকা হতে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারী ১। মোঃ মাসুম বিল্লাহ আকন (২১), পিতা-মোঃ হারুণ আকন, নাজিরপুর, বাউফল, পটুয়াখালী’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, অপহৃত ভিকটিম কিশোরী পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বাউফল সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। গত ০১ এপ্রিল ২০২৪, ৮ ঘটিকায় ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে তার প্রাইভেট টিউটরের বাড়ির দিকে রওনা করে। পথিমধ্যে বিলবিলাস বাজারের কাছাকাছি পৌছালে গ্রেফতারকৃত অপহরণকারী মাসুম অজ্ঞাতনামা ৩/৪ জনের সহায়তায় ভিকটিমকে পথরোধ করে এবং জোরপূর্বক ভিকটিমকে একটি মাহিন্দ্রো গাড়ীতে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ভিকটিম নিজ বাড়িতে না ফেরায় তার পরিবার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে প্রাইভেট টিউটরের সাথে মোবাইলফোনে যোগাযোগ করে। প্রাইভেট টিউটর জানায় ভিকটিম তার কাছে প্রাইভেট পড়তে যায়নি। এমতাবস্থায় ভিকটিমের পরিবার ভিকটিমকে খোজাখুজির জন্য বের হলে প্রত্যক্ষদর্শী একজন পথচারীর নিকট হতে অপহরণের বিষয়টি জানতে পেরে তারা নিশ্চিত হয় যে, ভিকটিমকে গেফতারকৃত মাসুম অপহরণ করেছে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় গ্রেফতারকৃত মাসুম এবং অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে। এপ্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করার জন্য র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থান শনাক্ত করে অদ্য ০৪ এপ্রিল ২০২৪ তারিখ ৬:৩০ ঘটিকায় ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী মাসুমকে গ্রেফতার করতে সক্ষম হয়। পলাতক অপর আসামিদের গ্রেফতারে র‌্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31