• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘৪৫০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫০০ মিটার অবৈধ গ্যাস পাইপ অপসারণ’

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫
‘৪৫০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫০০ মিটার অবৈধ গ্যাস পাইপ অপসারণ’

আজ গাজীপুরের কাশিমপুর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে প্রায় ০২ কিলোমিটার এলাকার গ্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ, ৪৫০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ৫০০ মিটার পাইপ অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, শ্রীপুর-কাশিমপুর ৮”x১৪০ পিএসআইজি বিতরণ লাইন হতে নিম্নমানের পাইপের মাধ্যমে অবৈধ বিতরণ লাইনসমূহ স্থাপন করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে প্রতিটি বাসাবাড়ি তালাবদ্ধ থাকায় অভিযুক্ত কাউকে তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড প্রদান করা যায়নি।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930