• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

​২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
​২৮ জানুয়ারি থেকে ঢাকায় আন্তর্জাতিক ইয়ার্ন ও ডেনিম শো শুরু

২৮ জানুয়ারি থেকে আইসিসিবি-তে শুরু হচ্ছে ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ও ডেনিম শো ২০২৬

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ – উইনটার এডিশন’ এবং ‘৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬’ আগামী ২৮ জানুয়ারি থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনী দুটির বিস্তারিত সময়সূচী ও তথ্য তুলে ধরা হয়।

নিউইয়র্ক ভিত্তিক বহুজাতিক সংস্থা কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং চীনের দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি (সিসিপিআইটি টেক্স)-এর যৌথ আয়োজনে চার দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক-এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেইজিং থেকে যুক্ত হন সিসিপিআইটি টেক্স-এর সেক্রেটারি জেনারেল চেন বো এবং ডেপুটি ডিরেক্টর উ ঝিঝেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ম্যানেজার (ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট) শরিফুল হক এবং সেমস-বাংলাদেশ-এর ডিজিএম (মার্কেটিং) মাহমুদ রিয়াদ হাসান।

সভাপতির বক্তব্যে মেহেরুন এন. ইসলাম বলেন, “এই প্রদর্শনীটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে একটি কার্যকর মিলনমেলা (Meeting Place), যা সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখে। এটি বাংলাদেশের টেক্সটাইল শিল্পের অগ্রগতি এবং তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করছে।”

বিশ্বের ১৫টিরও অধিক দেশের প্রায় ২৩০টি কোম্পানি ২৫০টিরও বেশি বুথ নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

পোশাক শিল্পের প্রয়োজনীয় সুতা, ফ্যাব্রিক, ট্রিমস, অ্যাকসেসরিজ এবং অত্যাধুনিক ডেনিম পণ্য প্রদর্শিত হবে।

বাংলাদেশের টেক্সটাইল ম্যানুফ্যাকচারার এবং রপ্তানিকারকদের জন্য সরাসরি বিদেশি সরবরাহকারীদের সাথে নেটওয়ার্কিং করার অনন্য সুযোগ।

সেমস-গ্লোবাল দীর্ঘ তিন দশক ধরে টেক্সটাইল শিল্পসহ বিভিন্ন খাতে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে আসছে। অন্যদিকে, সিসিপিআইটি টেক্স চাইনিজ টেক্সটাইল শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দিতে বিশেষ অবদান রাখছে। এবারের আয়োজনটি এই দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার ৯ম বছর পূরণ করবে।

সংশ্লিষ্ট দর্শনার্থীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930