• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহায়ক টাস্কফোর্স-এর ২য় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহায়ক টাস্কফোর্স-এর ২য় সভা অনুষ্ঠিত

সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘সেল’-এর সহায়ক টাস্কফোর্স-এর ২য় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৬ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সভায় গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বর্তমান কাজের অগ্রগতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য নিয়ে আলোচনা করা হয়। চারাগাছ নিখুঁতভাবে ট্র্যাকিং ও ডেটাভিত্তিক পর্যবেক্ষণের জন্য ‘ট্রি মনিটরিং অ্যাপ’ (Tree Monitoring App) খুব দ্রুতই উন্মুক্ত করা বলে জানানো হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ও টেকনিক্যাল এক্সপার্ট ড. মোঃ সাইমুম পারভেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম এবং টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি উপস্থিত ছিলেন।

এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামিমা বেগম, যুগ্ম সচিব শাহানারা ইয়াসমিন লিলি, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031