• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

হোটেল সোনারগাঁওয়ের বিখ্যাত “নিউ বিএম জেমস-পার্লস” শো-রুম এর ২ যুগ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৪
হোটেল সোনারগাঁওয়ের বিখ্যাত “নিউ বিএম জেমস-পার্লস” শো-রুম এর ২ যুগ

রাজীব-তাজ

মিলন মজুমদার, জুয়েলারী নিয়ে কাজের নেশা যার রক্তে৷ মুক্তা রত্ন নিয়ে তার চাক্ষুস কাজের অভিজ্ঞতা বহু বছরের। তাই তো সেরা মানের ভেজালমুক্ত, আসল মুক্তার গহনার পসরা সাজিয়েছেন তিনি। দেশের জনপ্রিয় ৫ তারকা হোটেল সোনারগাঁওয়ের লবি ফ্লোরে নিয়েছেন একটি শো রুম। নাম দিয়েছেন- নিউ বিএম জেমস এন্ড পার্লস, যেখানে আছে দেশী বিদেশী সব বাহারী আদি-নিখাদ মুক্তা, মুক্তার মালা ও গয়না। এসব আসে অস্ট্রেলিয়া ও চায়না থেকে। আবার, বাংলাদেশী মুক্তার সমারোহ রয়েছে এই শো-রুমে। মহাসাগরের মুক্তা, সাগরের মুক্তা এবং মিঠা পানির মুক্তা হয়। অস্ট্রেলিয়ান গভীর সাগরের মুক্তার একটি গয়না সেট এখানে রয়েছে, যেটি দুর্লভ এবং খুব মূল্যবান। আরো কিছু দামী সেটের মধ্যে আছে- পিংক পার্ল, সি পার্ল, ব্লাক পার্ল, পার্পল পাল ইত্যাদি। এগুলো দেখতে চমৎকার নান্দনিক, নজরকাড়া, আবার মানে সেরা। কীভাবে চেনা যাবে আসল মুক্তা, এই উত্তরে মিলন মজুমদার জানান- “মুক্তায় আগুনের আচ দিলে পুড়বে না, আবার ধারালো কিছু দিয়ে দাগ কাটলে পাউডার এর মত গুড়া হবে, কিন্তু রঙ চটকাবে না। এই রঙ সারা জীবন দীর্ঘস্থায়ী।” মান অনুসারে দামও হাতের নাগালে। শো-রুমটি প্রতিদিন খোলা থাকে। প্রবাসী বাংলাদেশী পর্যটকগণ এবং বিদেশীরাই মূলত ক্রেতা শ্রেণী।
উল্লেখ্য, মিলন মজুমদার ১৯৬৮ সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন, তার সন্তান মিরাক্কেল খ্যাত শাওন মজুমদার।

এখন তিনি পরিবার নিয়ে ফার্মগেট এর মনিপুরী পাড়ায় থাকছেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930